শুক্রবার, মে ১, ২০২৬

রা হ মা ন ও য়া হি দ

  • ডুবুরি
  • ২০২৪-০১-১৭ ২২:৫৮:০৯


সাত জানুয়ারী
দারুণ একটা সকাল ছিল 
তোমাকে স্পর্শ করতেই গুটিয়ে গেলে 
লজ্জাবতী গাছের মতো।
ধীরে ধীরে আত্মস্থ হলে
শিশুর মতো গুটিগুটি পায়ে এগিয়ে এলে 
বুকের কাছে। পশমে মুখ রেখে বললে
একি! অরণ্য! 
ভালোবাসার মুক্তো কোথায় তবে?
বললাম
চোখ খোল,অতলে যাও
তুমি আবারো গুটিয়ে গেলে 
আমার মেলে দেয়া কুসুম আকাশটাকে
আর খুঁজেই পেলে না তুমি!
তুমি আজো ডুবুরি হতে পারোনি সোনা।

 


এ জাতীয় আরো খবর