বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

রী তা রা য়

  • প্রতিকার
  • ২০২৪-০১-১৬ ১১:০১:০১

করোনার মুক্তি, নিলে ভ্যাকসিন 
ধর্ষণের মুক্তি কিসে?
সমাজের রন্ধ্রে রন্ধ্রে 
দুর্নীতি, সন্ত্রাস আর চাঁদাবাজি
বলো,কার খবর কে রাখে?

সোনার বাংলার বুকে
ভিড় করে আজ ঘুন আর শুঁয়োপোকা।
সত্য কথা যে বলবে
সৎ পথে যে চলবে
সেই বনে যাবে, আজ বড়ো বোকা।

জ্বর, গলা ব্যথা, শ্বাস কষ্ট
জোট বেঁধে হলো করোনা,
ওটা ভ্যাকসিন দিলেই হবে নির্মূল।

সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি
বৃক্ষের ফল হলো ধর্ষণ,
বলো কিসে হবে এর নি:শেষ?
এর জন্য চাই কঠিন,কঠোর আইন
আর চাই আইনের সঠিক প্রয়োগ।
এটাই একমাত্র হতে পারে ভাই
ধর্ষণের প্রকৃত ঔষধ।


এ জাতীয় আরো খবর