শুক্রবার, মে ১, ২০২৬

এ জে ড মু ন

  • নি:শব্দ নগরীর ভালবাসা
  • ২০২৩-১২-০৩ ০৯:২১:৪১

হঠাৎ করেই ইফাম এর সাথে ফেবুতে পরিচয়। তারপর কথা বলতে বলতে বন্ধুত্ব। ভালোই বন্ধুত্ব হয়।বিশেষ করে বিশ্বকাপ ফুটবল খেলার সময় তাদের বন্ধুত্ব টা গভীর হয়। দুইজনি ব্রাজিল সাপোর্টার। রাতজেগে খেলা দেখার জন্য ইফাম একগাদা চিপস কিনে আনে রাতে। রাত ২টায় মুনা কে সে ছবি পাঠায় চিপসের প্যাকেটের।মুনা বলে আমার কই?ইফাম বলে যাও বড় লাল সান চিপস টা তোমার। খেলা দেখে আর খেলা নিয়ে কথা চলতে থাকে।এইভাবেই বন্ধুত্ব টা গভীর হয় ওদের।ফুটবল খেলা নিয়ে দু'জনি ছিল উত্তেজিত। ব্রাজিল হারাতে দুজনেরি ছিল মন খারাপ।
ওদের দেখা হয়নি। ফোনে কথা হয়নি।সকালে অফিস গিয়ে ইফাম ওকে বলে আচ্ছা কথা রেকর্ড করে পাঠাও শুনি তোমার কথা। পরে সেই আগে কথা রেকর্ড করে পাঠায়।"বলে অন্যকে বলার আগে নিজের করা উচিৎ।" এরপর যখন মুনা পাঠায় ইফাম বলে মনে হচ্ছে "ইন্টার ভিউ দিতে বসেছ?" এই ভাবেই চলতে থাকে বন্ধুত্ব। হঠাৎ মুনা আবিষ্কার করে সে ইফামের প্রতি দুর্বল হয়ে পড়ছে।ইফামের ব্যক্তিত্ব ওকে ভিষন ভাবে আকর্ষন করে।ওর দুষ্টামি ভরা কথা, দুষ্টুমি গুলো মিস করা শুরু করে মুনা। ইফাম সুযোগ পেলেই মেসেজ দিতো মুনা কে। হঠাৎ মুনা একদম চুপ হয়ে গেলো। নিজেকে গুটিয়ে নিল। আর কোন যোগাযোগ রইল না ইফামের সাথে।আইডি ডিএক্টিভ করে ফেলে।
আইডি এক্টিভ করে আবার যোগাযোগ হয়। ইফামের প্রথম কথা "কোথায় ছিলা এতোদিন?" খুজে পাইনি কোথাও?অনেক মিস করেছি তোমাকে।
আবার পুরনো বন্ধুত্ব টা গাঢ় হয়।আগের ফিলিংস এর সাথে নতুন ফিলিংস যুক্ত হয়ে অনেক বেশি গভীর। মুনা বলে একজন আমাকে পছন্দ করে। কিন্তু সে আমার থেকে অনেক ছোট। 
ইফাম বলে এই সম্পর্কে জড়িও না।এই ছেলে রিলেশন রাখবে না। ইউজ করে তোমাকে ছেড়ে দিবে?
মুনা না ও তো দেশে থাকে না। মানে ও আমাদের দেশের না। বিদেশি। 
ইফাম বলে কোন দরকার নেই এই রকম সম্পর্কে জড়ানো।যেই সম্পর্কের কোন স্থায়ীত্ব নেই সে সম্পর্কে জড়াবা কেনো? এমন কাউকে ভালবাসো যে শেষ পর্যন্ত শক্ত করে তোমার হাত ধরে নিয়ে যাবে। মাঝ রাস্তায় যেনো না ছেড়ে দেয়। মাঝ রাস্তায় হাত ছেড়ে দিলে তুমি আর উঠে দাঁড়াতে পারবে না। ছ্যাকা খাওয়ার কষ্টটা নিতে পারবা না। সো কোন ভুল করা যাবে না।
মুনা বলে আমার প্রিয় বন্ধু হাসান বলেছে মুনা "তুমি যাকে ভালবাসবা তার কাছে যাবা না।যে তোমাকে ভালবাসে তার কাছে যাবা"।
ইফাম মোটেও না মুনা। এইটাতে তো তোমার কোন আবেগ ভালবাসা কিছুই থাকবে না। এইটা কেমন ভালবাসা? তুমি যাকে ভালবাসবে তার কাছেই শুধু যাবে। 
ইফাম,মুনা তুমি কি আমাকে ভালবাস?
মুনা,না না ইফাম তুমি আমার ভালো বন্ধু ভালো বন্ধুই থাকো।।
ইফাম,মুনা তুমি আমাকে ভালবাসলে বলতে পারো।। 
না ইফাম আমি বন্ধুত্ব হারাতে চাইনা। আমি চাই তুমি আমার আজীবন বন্ধু হয়েই থাকো। তোমাকে আমি হারাতে চাই না।
মুনা প্রথমত  আমি তোমার বন্ধু বন্ধুই থাকবো। তারপর বন্ধুর চেয়েও বেশি কিছু হলে ক্ষতি কি? আমি তো আছি তোমার পাশে শক্ত করে। 
হ্যাঁ ইফাম আমি তোমাকে ভালবাসি।অনেক ভালবাসি।
শুরু হলো নতুন এক সম্পর্কের।সারাদিন টুকটাক কথা হয় দু'জনের। দু'জন ভালো বন্ধু আরও ক্লোজ হলো। 
একদিন ইফাম বলে এই ভয়েস পাঠাও তোমার ভয়েস শুনেছি বলে তো মনে হয় না। মুনা হেসে বলে ভয়েস না পাঠিয়ে কল করো। দুজনি কথা বলি।
ইফাম কল করে দুপুরে অফিস থেকে খুব অল্প সময় কথা হয়। ওদের কথা হয় শুধু চ্যাটে।কতশত খুনশুটি। ভালো লাগা ভালবাসা। একদিন ইফাম বলে এই দুজন যে দুই জনের মন নিয়ে খেলছি দেখা করা তো উচিৎ। কে কেমন জানা উচিৎ। বুঝা উচিৎ। মুনা বলে ওকে কখন দেখা করবা? ইফাম আজ বিকেল চারটায় চলে আসো কফি শপে। মুনা কফি শপে গিয়ে ওকে কল দিলো আমি তো চলে আসলাম তুমি কই ইফাম?ওয়েট অফিসে ঝামেলায় পড়ে গিয়েছি ১৫ মিনিটে আসছি। ইফাম আসলো দু'জন দু'জন কে প্রথম দেখে লাজুক লাজুক হাসি।কেউ কারো দিকে তাকাতে পারছে না লজ্জায়। কফি খাচ্ছে আর কথার ফুল ঝুড়ি ছুটছে ইফামের মুখ দিয়ে। চ্যাটে মুনাই বকবক করে ইফাম কম। আর সামনা সামনি ইফাম বকবক করেই যাচ্ছে মুনা হা করে ইফামের দিকে তাকিয়ে আছে বেকুবের মতো। ইফাম বলে "কি ব্যাপার তোমার মুখে কোন কথা নেই যে!এমনে তে তো সারাক্ষন কথা বলতেই থাকো।এই মেয়ে মোবাইল বের করো।চ্যাট করে আমার সাথে কথা বলো।আমিতো বঞ্চিত হচ্ছি তোমার কথা থেকে।এর চেয়ে দেখা না করাই ভালো ছিল। ওপার থেকে তো তোমার কথা শুনা যেতো।এখন তো একদম চুপ।" মুনা হেসে বলে তুমি বলছ আমি শুনছি। এতো সুন্দর করে হাসে ইফাম। চোখ গুলো বাচ্চাদের মতো চিকচিক করে খুশিতে। দু'জনেই ভালবাসায় আপ্লুত। ইফাম বলে "কি তোমার মনে হয় না, তুমি বেস্টটাই চুজ করেছ"? মুনা বলে হ্যাঁ। তুমি বেস্ট। ইফাম আবার বলে মাঝ রাস্তায় হাত ছেড়ে দেওয়া ভুল মানুষের প্রেমে পড়ো না। যার হাত ধরেছ সেই হাত শক্ত একটা হাত।।দু'ঘন্টা গল্প করে ওরা এক সাথে কফি শপ থেকে বের হয়ে যায়।বের হওয়ার সময় মুনার খুব ইচ্ছে করছিল ইফামের হাতটা একটু ধরতে। লজ্জা ভয়ে ধরেনি, যদি ইফাম কিছু মনে করে।

 


এ জাতীয় আরো খবর