সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

ম জি বু ল হ ক

  • ক্ষণিক
  • ২০২৩-১২-০১ ২০:১২:৩৪

যতই বলি আমার আমার
কিছুই আমার নয়,
খেলনা নিয়ে খেলছি শুধু 
আছে ভাঙার ভয়।

মায়ার জালে আটকে আছি
চাই না হতে বের,
পৃথিবীটা ছাড়তে হবে
আসবো  নাকো ফের।

টাকাকড়ি বাড়ি গাড়ি
সোনার অলংকার,
এটা আমার সেটা আমার
শুধুই অহংকার,

একটা ছেলে ডাক্তার আমার
একটা মিনিস্টার, 
একটা হলেন পুলিশ সুপার
একটা ব্যারিষ্টার।

মেয়েরা সব বিদেশ থাকে
জামাইগুলো বেশ,
টাকাকড়ি অনেক তাদের
ফিরবে না আর দেশ।
 
আমি একজন সফল বাবা 
সুখের নেইকো শেষ, 
এমন সুখী পাবে নাকো 
খুঁজলে গোটা দেশ। 

সব কিছুতে পূর্ণ হলেও
নেয়না কেহ খোঁজ 
আল্লাহ্কে তাই স্মরণ করি
সেজদা দিয়ে রোজ।


এ জাতীয় আরো খবর