শীতের পোহান,
তোমায় দিল-খোলা বন্দনা জানাই,
চায়ের কাপের ঊষ্ণতায় মাখো দরদ।
শুনাও ফসলী আবেশের
খস খস পাতা উল্টানোর নিগূঢ় অনুভূতি।
শিশির ভেজা সকালে
ব্লেজারে লুকানো তাজা সাদর।
অতি ভোরে দ্বারে কড়া নেড়ে
ছড়াও খেজুর রসের মিঠে স্নিগ্ধতা।
পৌষ-সংক্রান্তির আনন্দমাখা প্রাতে
মিঠা-পিঠার তাজা সুতার।
ঊষা রোদের মিষ্টি আভায়
দেহ-মনে প্রসর জাগে।
সাইবেরিয়ান আহূতরা পালক উড়ায় মহা সুখে।
উড়াউড়ি ঘুরাঘুরির সীমাহীন পাগলামিতে;
শীতের আমেজ নব রুপে
ঘাট ছড়ায় অনলাইনের গ্যালারীতে।
বিয়ে বাড়ীর মিলন মেলায়,
চিরায়ত সেই ছবির খেলায়,
যুগলরা সব বন্দীসুখে
আনকোরা এক কাঁচা নেশায়।
তবে হ্যা,শীতের বিহান! বলছি তোমায়;
ছড়িয়ে দিয়ে পরম আশিস্
লাবনীময় এই কোমল ধরায়;
শুনতে কি পাও বিষাদীয় সুর?
বস্তির ধারে আবাল-বৃদ্ধ-বনিতা
ঊষ্ণ বসনহীন এ কোন দীনতা
পৌষ মাসও হয় সর্বনাশা ঘোর!