রবিবার, জুলাই ২৬, ২০২৬

শা ম্মী আ ক্তা র

  • বিষণ্ণ বেলা
  • ২০২৩-১১-২৬ ২২:৪১:৪৪

বুকের রিনরিনে ব্যাথাটা 
মাঝে মাঝে খুব বেড়ে যায়,
ঝরে যাওয়া মালা বুকে করে
আর কত বেঁচে থাকা যায়,
সন্ধিক্ষণে যখন প্রেমের যবনিকা   
ভালোবাসা তখন গুমরে কাঁদে
এক বুক হাহাহার নিয়ে
নিরালায় বসে।

একাকী এভাবে-
বুকের জ্বালা গোপন করে আর কত 
মুখে হাসি সাজিয়ে রাখা যায়,
চাঁদ বলে অহর্নিশি-  
এসো, হাসবে আমার সাথে
আর সুরভিত জোছনা বিলিয়ে যাবে
নিজেকে উজার করে, 
রেখোনা বেঁধে নিজেকে 
এমন করে !!! 


এ জাতীয় আরো খবর