রবিবার, জুলাই ২৬, ২০২৬

না জ মু ল হ ক স র কা র

  • সম্পর্ক খেঁকো বাজপাখি
  • ২০২৩-১১-২৬ ১১:০১:৫৩

বদলে গেছে আজ সম্পর্কের বলয়
অন্ধকার শিকড় মেলে আঁকড়ে ধরে
টেনে নিয়ে চলেছে অতল গহ্বরে
অভুক্ত বাজপাখি তাঁর আপন নীড় করেছে চৌচির
দুর্বল ছানার কলিজা ছিঁড়ে 
করছে সবল ছানাকে নিয়ে বুভুক্ষা নিবারণ! 
কতটা নির্দয় হলে আপন ছানাকে করে ভক্ষণ
কি অদ্ভুত এ জীবন !
কত যে বিচিত্রতা এই সম্পর্কের ভুবন
স্নেহ, মায়া, মমতা- এখানে লোক দেখানো
দেখতে মনে হয় দিয়েছে মুঠোভরা ভালোবাসা 
কিন্তু মুঠো খুললেই দেখা যায় ধোঁয়াশার বুকে হতাশা
আছে অট্টহাসি, রঙজ্বলা আকাঙ্ক্ষা, ডুবন্ত আশা
আরও আছে অন্ধকারের আর্তনাদ-
মনের সাথে দ্বন্দ্বযুদ্ধে হয় মনেতে সংঘাত 
আমি আসলে কে! আর ওরা....? 
হাজারো প্রশ্নে জর্জরিত আজ- কোণঠাসা এই মন।। 

 


এ জাতীয় আরো খবর