সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

অ র্ধে ন্দু বি শ্বা স

  • অবিশ্বাস্য জন্মান্তর
  • ২০২৩-১১-২৫ ০০:০৬:৩৭

অনেকদিন পর এখানে এলাম,
কোনো অপরিচিত শারদ-সন্ধ্যায়
এখানে আমাদের দেখা হয়েছিল। 
আজ সে-কথা মনে পড়ল--

অযাচিত বৃষ্টি নেমেছিল প্রান্তর জুড়ে,
প্রাচীন আশ্রয়ের মতো দুটি হাত,
তারপর পথ হারিয়ে গেল অন্য পথে--
জীবন জোড়া অনাশ্রিত বয়ে চলা...

আজ আবার সন্ধ্যা নামবে, আসবে
প্রান্তর জুড়ে বৃষ্টি। কোলাহল মুখর বৃষ্টি।
চল্লিশ বছর। কখনো ফিরে আসে না
পাখি দুটি--আকাশের অপরিচিত বিস্তারে।
হওয়া আসে, ভিজিয়ে দেয় বৃষ্টি,
অবিশ্বাস্য জন্মান্তর।

বন্ধু আইডি-৪৯৯


এ জাতীয় আরো খবর