সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

ফে র দৌ স খা ন ম

  • ইচ্ছে
  • ২০২৩-১১-২৪ ২১:৩৯:১৭

খুব ইচ্ছে ছিল, নিবেদিত প্রানে সমাজ সেবা করবো বলে,
খুব ইচ্ছে ছিল, অযত্নে পরে থাকা জিনিষগুলো কুড়িয়ে নিব,
খুব ইচ্ছে ছিল, তোমাদের কষ্টের শামিল হবো,
খুব ইচ্ছে ছিল, আমার মত না হোক মানুষের জীবন ক্ষতবিক্ষত,
খুব ইচ্ছে ছিল, যা আমি পাইনি তা তোমাদের হাতে তুলে দিব,
খুব ইচ্ছে ছিল, তোমাদের বলতে না পারা কথাগুলোর প্রতিবাদ করবো,
খুব ইচ্ছে ছিল, আমার মত ঠকে না যাও জীবনে,
খুব ইচ্ছে ছিল, তোমাদের কাঁধে কাঁধ রেখে বিদায় নিব,
খুব ইচ্ছে ছিল, নির্দ্ধিধায় তোমাদের অনেক ভালোবাসবো,
খুব ইচ্ছে ছিল, তোমাদের এবং আমাদের বাংলাদেশের জন্য কিছু রেখে যাব,
আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি !!
আমায় মনে রেখো যদি মনে রাখার মত হয়……..

বন্ধু আইডি-৪৭৫


এ জাতীয় আরো খবর