সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

বি শ্বা স মি লি

  • আজ একটা গল্প বলি
  • ২০২৩-১১-২৪ ১৩:৪০:১১

আজ আর ছড়া নয়, বলি এক গল্প-
সংক্ষেপেই বলবো, আয়তনে অল্প;
গরীবের ছেলে এক সেরা ছিল মেধাতে,
বেঁকে গেল রাস্তাই প্রেম কাঁটা বেঁধাতে,
চিন্তায় প্রেম শুধু, পড়াশুনা গৌণ!
বাড়ী ফিরে ছেলেটি থাকে সদা মৌন!
.
বুক ভাঙে জননীর, ছেলের এই দশাতে,
চেষ্টা সে করে যায় পাঠে মন বসাতে!
ছেলেটার প্রস্তাবে আজও সাড়া মেলে না,
বাতাস যে থমকায়, ফুলবনে খেলে না!
.
এভাবেই কেটে যায় অসংখ্য দিন-রাত,
হয় না যে লেখা তার প্রেমভরা ধারাপাত!
আনাড়ি সে ছেলেটার আজও বোঝা হলো না,
প্রেম নয়, মোহ তারে দিয়েছিল ছলনা!
.
এটা হয়তো গল্প নয়, জীবনকথা। নামটা প্রকাশ করা যাবে না। 
.
নতুন দিনের প্রীতি এবং শুভেচ্ছা! শুভ কামনা সবার জন্যে।

 


এ জাতীয় আরো খবর