মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

মে ঘ লা জা ন্না ত

  • নিষিক্ত হৃদয়
  • ২০২৩-১১-২১ ২৩:০৭:০৪

তুমি খুব সহজেই বললে সময়ই বলে দেবে
তোমার-আমার মিলনের বিহিত ক্ষণ কখন

সেই তখন থেকেই অপেক্ষায় আছি বিচ্যুতহীন
উদ্রিক্ত মন আমার নির্লিপ্ত পথ চেয়ে তোমার

বেশ্ ক'টা কবিতা লিখেছি, তোমায় পড়ে শুনাবো বলে......

নিরঞ্জন কন্ঠে গান আর রান্নাও শিখেছি নতুন রেসেপি করে সংগ্রহ
..................আরও কতকি প্রস্তুতি আমার !...................

উফ্....সময়, বড্ডো বেশি সময় নেয়.....
তোমার প্রত্যাবর্তন- না জানি আর কত দেরি হয়

অপ্রতিম এমনই অস্থির আমার এই নিষিক্ত হৃদয় !


এ জাতীয় আরো খবর