বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ফা রি সা মা হ মু দ

  • জীবন অনেক ছোট্ট
  • ২০২৩-১১-২১ ২২:৫৪:৫০

প্রতিটা ভোর একটা নতুন দিনের শুরু। আবার এই নতুন দিনটাই চলে যায়, অতীত হয়ে যায়। চলে যায়, আর কখনোই ফিরে আসে না, আবার আরেকটা দিন আসে। 
আজ ভোরে গাছের  ফাঁকে ফাঁকে সূর্য কিরন দেখতে দেখতে  ও আমাকে বলছিলো, "দেখ ৫/৬বছর আগেও আমরা এমন ভোরে হাটতে এসে ছবি তুলছিলাম।  ফেসবুক মেমোরিতে আসে দেখেছিস? আমি শেয়ার ও করেছি। " কথা ও বলে আমি ভাবি। মাঝে মাঝে ও খুব বিরক্ত হয়, ধমক দেয়, ধুম ধইরা থাকছ ক্যান? "
আমি ভাবছিলাম, আজকের ভোরটাও এমনই অতীত হয়ে যাবে একসময়। 
জীবন অনেক ছোট্ট এবং সবই একদিন শেষ হয়ে যায়। অতীতে না থেকে প্রতিটা দিন আমাদের অর্থপূর্ণ করে বাঁচা উচিত। কিন্তু পারি কই? আমি তো অতীতেই আটকে থাকি। সময় যে চলে যায় আমার তো মনেই থাকে না। মনেই থাকে না আমি বড় হয়ে গেছি। আয়নায় নিজেকে দেখলে চমকে উঠি। এই মোটা মহিলা আমি? কী আশ্চর্য! আমি তো দেখি আমার মামনির মত হয়ে গেছি। মনেহতো, মামনি কত বড়। আর  এখনো আমি ভাবি বড় হলে কতকিছু করবো !

 


এ জাতীয় আরো খবর