বুধবার, আগস্ট ২৬, ২০২৬

পা র ভী ন আ ক তা র

  • সে এসেছিল এইদিনে
  • ২০২৩-১১-২০ ১৯:১৯:৩৭

সে এসেছিল এইদিনে
আমার এ ছোট্ট ভুবনে। 
আঙুল মুখে মধু চুম্বনে,
অসহ্য যাতনার পরে, 
সে এলো আমার কোল জুড়ে, 
কোমল ছোঁয়ায়, ললিতরূপে।
ব্যথা বেদনা অসীম শক্তি,
 ব্যয়ের ক্লান্তিকে ছাপিয়ে, 
আমি হয়ে উঠি এক শক্তিধর মাতা।
আজ সে অনেক বড়---
সবাই বলে মেয়ে মায়ের মত, 
আমি বলি সূর্যের মত।
আমি তুষ্ট, আমি আকৃষ্ট,আমি মুগ্ধ 
আমি বিধাতার কাছে চিরকৃতজ্ঞ
আলহামদুলিল্লাহ।


এ জাতীয় আরো খবর