বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

বি শ্ব জি ৎ সে ন

  • কর্কটদূষণ মুক্তির জন্য জাতীয় সার্জারি দরকার
  • ২০২৩-১১-১৮ ২৩:০৫:৪২

মনুষ্যস্বভাবের সামনে এক রূপ পেছনেরটা অন্য
প্রচুর সুন্দর মানুষের পেছনের স্বভাবটা হয় বন্য।
সত্যকে যুক্তির মারপ্যাঁচে হারিয়ে গুম করাটা পাপ
মেধাকে শানাও অধ্যয়নে নিও না দুর্বলের শাপ।

কাউকে মুহূর্তের আবেগে মনপ্রাণ করিও না দান
সময়ের ব্যবধানে দেখবে ভূয়া ও মিথ্যার ব্যাদান!
মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশের ক্ষতি করছে যারা
তাদের সিংহভাগই শিক্ষিত বিত্তবান চিত্তছাড়া।

প্রশাসন সরকারের যদি সিন্ডিকেট কেমনে টিকে 
আলু-পিঁয়াজ-ডিমের উত্তাপ 'উন্নয়ন'কে করছে ফিকে।
ওয়ার্ড-ইউনিয়ন থেকে শুরু করুন সন্ত্রাস দমন
তা না হলে তাবৎ উন্নয়ন আগুনে গ্রাসবে শমন।

দেশের সম্পদ ধ্বংশে একটুও না বিচলিত যারা
কোন দেশের পঞ্চম বাহিনীর পক্ষে এবে নামল তারা?
'পিতা'র মহানুভবতায় কর্কটমুক্ত দেশ হয়নি তাই
স্থায়ীশান্তি দেখবে না জনগণ কোনদিন এ দেশটাই।

বিস্ময়কর কীর্তিসবের নামফলকও বদলে যাবেই
কারণ হাসু আপুর দলে বৈরীরা ক্ষমতা পাবেই!
বঙ্গবন্ধুর 'স্বাক্ষর' মূল্যহীন তারই কন্যার রাজত্বে
তাহলে শহিদদের নামে স্থাপনা হচ্ছে কোন স্বত্বে?


এ জাতীয় আরো খবর