সোমবার, জুলাই ২৭, ২০২৬

র নি তা জা মা ন

  • হিম হিম সকাল
  • ২০২৩-১১-১৬ ২২:৩২:৪৪

  হেমন্ত ঋতু 
হিম হিম সকাল 
  রোদেলা দিন। 

  ঝর্ণার শব্দ 
ধীরে চুমে নয়ন 
  নিস্তব্ধ চুপ।

  কাশের গুচ্ছ 
শুভ্র নির্মল দেখি
  হারিয়ে যায়। 

 পূর্নতা পায় 
নাচে আলোর বেণু 
 রাধাচূড়ার। 

  শঙ্খচিলের 
ডানায় চড়ে মন 
  নীড়ে ফেরার। 

  নবান্ন আসে
ধানের সোনালী মৌ
  মাঠের মধ্যে।  

  গঙ্গাফড়িং 
ঘাসের বুকে উড়ে 
  সবুজে মন। 

  বেতফল ঐ
থোকা থোকা ঝুলছে 
  তাকিয়ে রই।

  খঞ্জনা নাচে
নুপুরে রুমঝুম 
  বাজছে প্রাণে।

  অলসতায়
ছায়ায় মায়া বাঁধে 
  চঞ্চল মনে।


এ জাতীয় আরো খবর