সোমবার, জুলাই ২৭, ২০২৬

হা বি বা লা ব নী

  • বড় অবেলায়
  • ২০২৩-১১-০৯ ০৮:৫৮:৪৬

যদি মন একটিবারের জন্যও জানান দিতো,
আমার চলে আসাতে তোমার ভেতরটা পুড়ে যাবে।
বিশ্বাস করো, কখনো ছাড়তাম না তোমায়;
আজীবন প্রেমের ছোঁয়ায় জড়িয়ে রাখতাম।
ভালোবেসে নবযৌবন এনে দিতাম বারবার।
কিন্তু না; মন তো বললো কোন বিকার নাই তোমার!
আমার থাকা না থাকায়;বরং ভালোই আছো!
তবে কি আমিই এতটা সময় একপেশে প্রেমে,
ঘুরে বেড়িয়েছি তোমার দ্বারে দ্বারে;
আর তুমি উপভোগ করেছো তা বিদ্রুপের সুরে।
অনেকটা সময়; জানো অনেক মুহূর্ত ;
আবেগের হরমোন ঝরাতে ঝরাতে আজ আমি নিঃস্ব প্রায়।
কতোজন এলো গেলো; তোমার সত্য জানিয়ে গেলো।
তোমার মায়ায় কাতর আমি,
বুঝিনাই, শুনিনাই, মানিনাই; ভৎসনা করেছি প্রায়ই।
নষ্ট সময় পার করে আজ
সব জানলাম, সব বুঝলাম; কিন্তু হায়! বড় অবেলায়!

 


এ জাতীয় আরো খবর