পূব ফরসা ফ্যাকাশে, আবছায়া হওয়ার আগে
ভেবে দেখো কবি, ভয় কিংবা আশংকা অথবা হাজারো ব্যথা,
সমস্যার ভেতরেও চোখ কান খোলা রেখে জাগৃত রেখো স্বপ্ন...
স্বপ্ন বোনার আগে পড়বার সময়---ঘুরে বেড়ানো আর স্বপ্নকে দাবরিয়ে দিগবিদিকে ছুটে চলো---
মননের যানে চড়ে চলো দেশ-বিদেশে, পথে প্রান্তরে---
খুঁজে দেখো চেনা যায় কিনা নিজেকে; না পাওয়া গেলেও খুঁজতে থাকো...
কবি কোন করুণার পথিক নয়;
পথে প্রান্তরে লাখো কোটি মিথ্যে পড়ে থাকলেও
কবিকে কখনো কেউ মিথ্যেবাদী বলবেনা
যদিও কবি সর্বদা সত্য সরাসরি লেখেন না...
কবি জন্মায় প্রয়োজনে---শূন্যতা পূরণে; জাতির সংকট মুহূর্তে...
এখন ঘুরে বেড়ানোর সময়--- কলমহীন সন্ধ্যায়
কবি ছুটে চলে স্বপ্নের পথে; সত্যের কাছে...
ভালোবাসার পৃথিবীতে কবির চলা একা;
লাখো-কোটি মানুষের সাথে মিশে
ইতিহাস পথে অদ্ভুত আন্ধারে
কবির হেঁটে যাওয়া নির্জনে-নিস্তব্ধে...
নষ্ট কষ্টের ভিত ছিঁড়েফুঁড়ে
কবির কলম কুড়াল হয়ে
ভন্ড ভাওতার বাজারে কোপাতে থাকে
উত্তপ্ত কড়াইয়ের ফোটা; তেলছিঁটলে যেমন ফোসকা পড়ে
কবির অস্ত্র শব্দবোমা; বারুদ হয়ে কালে কালে
কত কিছু পুড়িয়ে গেছে---কত কিছুই বা আছে পোড়ানোর বাকী...
হিসেবে বসবার সময় ফরসা পূবে মুখ ধুয়ে ;
চলরে কবি--- চালাক, চাটুকার, বিশ্বাসঘাতকের মুখে ঘৃণা ছিটিয়ে মুখোশগুলো জাতীয়,
আন্তর্জাতিক বাজারে আন্তর্জালিকভাবে হলেও ছড়িয়ে দিই...