সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

হো স নে য়া রা বে গ ম

  • আমি চাই
  • ২০২৩-১১-০৭ ০৯:৩৭:৩৯

আমি চাই তোমার কবিতার শ্রেষ্ঠাংশে 
আমার কথাই বলো।
নিঃশব্দে ধেয়ে আসা আমার দুঃখগুলো সব
ছন্দের আঘাতে প্রতিহত করো।
প্রতিদিন অনিশ্চিতের অপঘাতে যে স্বপ্নগুলো 
ক্ষত বিক্ষত হয় তা অন্তত একটিবার 
শুদ্ধ শব্দের মহৌষধে নিরাময় করো।
আমি চাই তোমার কবিতার শরীর
নিষিদ্ধ উপমার অলঙ্কারে নয়
আমারই অঙ্গের বিমূর্ত আভাটুকু দিয়ে
অমল উপমায় সাজিয়ে রাখো---
এবং আমাকেই উৎসর্গ করো।
আমি চাই কবিতার জন্য তোমার সবটুকু ভালোবাসা 
শুধু আমকেই নিবেদন করো।

 


এ জাতীয় আরো খবর