রবিবার, মে ৩১, ২০২৬

রী তা রা য়

  • সন্ধা তারায় খুঁজি
  • ২০২৩-১১-০৬ ১৩:৪০:২৬

গোধূলিটা আবির রঙয়ে মাখা
সূর্যরথের পথে ছড়ানো ছিন্ন পুস্পকলি।
শুক তারা সে উজল হয়ে রয়েছে চেয়ে
সুপ্তপথে-
 একদিন রৌদ্রছায়ায় ছিল যার দাপাদাপি
ফুলকি হয়ে ফুটতো তারি কথার ডালি খানি।
সেগুন বনে নেই তার আর কোন আনাগোনা
শেফালি, রোজি আজ শুধুই শুষ্ক আলপনা।
ঝর্ণা হয়ে চলছে না সে উন্মুখ বারিধি পানে
শুণ্য আকাশ,নীলে নীলাভ শুণ্য সুর- তানে।

থেমে গেছে সে চিরদিনের জন্য
মাটির সোঁদা গন্ধে আজ ভরে গেছে তার ঘর।
শৃগাল, কিন্নর, পিশাচীর সাথে আজ তার নিত্য
আলাপন, কালকেউটে আজ তার নেই কোন ভয়।
ভোরের পথে আজ সে ঝরায় শেফালি - বকুল
ভোরের আভায়, সূর্যালোকে আজ করে পথ ভুল।

আমি খুঁজি শুধু তারে খুঁজি আকাশনীলে
আমি খুঁজি শুধু তারে সাত সমুদ্দুর পাড়ে।
কাঁশফুলে,ঝাউবনে,মাধবিলতায়,পলাশের ভীরে
আকাশের ওপারে আকাশে, বাতাসের অনু- পরমাণুতে
ব্যস্ত হয়ে,অবাক হয়ে আজও সন্ধাতারায় শুধু খুঁজি।


এ জাতীয় আরো খবর