শুভ বিজয়া উপলক্ষ্যে সনাতন ধর্মালম্বী নাগরিকদের গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। কল্যাণ কামনা করে এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা আমাদের মহান সংবিধানে সমন্বিত করা হয়েছে। প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। সংবিধানে নিরাপদে যার যার ধর্মীয় উৎসব পালনের পূর্ণ অধিকার আছে।
পুজো-পার্বণসহ বাঙ্গালী ইতিহাসের সাথে হাজার বছার ধরে সকল ধর্মীয় উৎসবে আনন্দ ও শান্তিপূর্ণভাবে পালন করার যে সংস্কৃতি তা আমাদের ঐতিহ্য। এ বছর সার্বজনিন দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হওয়ার মধ্যে দিয়ে আমরা সকল ধর্ম বর্ণের মানুষের ভাতৃত্ব ও শান্তিপূর্ণ সহ অবস্থানের নতুন ইতিহাস তৈরি করবো, এই প্রত্যাশা করছি। ভবিষ্যত জাতীয় অগ্রযাত্রায় শারদীয় দূর্গা উৎসব দেশবাসী নব চেতনায় জাগিয়ে উঠবে এই কামনা করছি।
দেশের সনাতন ধর্মাবলী নাগরিকসহ সকল স¤্রদায়ের শান্তিপূর্ণ সহ-অবস্থান নিশ্চিত করতে সরকার-প্রশাসন ও দেশবাসীর প্রতি সর্বাত্মক সহযোগীতার কামনা করছি।