বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

মোঃ ই ম ন মি জি

  • শিক্ষক বর্ণবাংলা
  • ২০২৩-১০-১৯ ১০:১৮:৪২

শিক্ষকরা চারা গাছ হতে পরিচর্চা করে
আমাদের শিক্ষা দিয়ে গড়ে তুলে,
শিক্ষকরা একাল সেকাল- থাকবে শতকাল। 
শত সকল শান্তির ধ্বনি যাহা শিখায় তায় শুরু 
শিক্ষকরা আমাদের গুরু। 
পাঠশালা শিক্ষাদানে জ্ঞান বৃদ্ধা পূর্ণতার
কম করে রাখেনি কিছু, 
আমাদের ব্যবহার আচরণের মাধ্যমে শিক্ষরা 
আহত লাঞ্ছিত বেজ্জতি হবে কেন।
মানুষের মতন মানুষ করে গড়ে তোলেন, 
শিক্ষকের উপর শিক্ষার্থী হয়ে উঠলো চালক
শিক্ষার্থী উপর শিক্ষক হয়েই থাকলো পরিচালক 
ব্যর্থ লগ্ন ব্যাপ্ত অভিজ্ঞতা সামিল ভরা। 
শিক্ষরা বিদ্যা প্রাণ ভাষা বাংলা অংশ,
হামলা এই ছিল দেখার বাকি ধ্বংস;
আমরা শিক্ষার্থী অমিল শুল্কা শকুন্তলা
এতেই ক্ষেপণাস্ত্র মুহূর্তে, মুহূর্তে ষোল চাষের মুলা 
এই দেশকাল-সমাজ, কাঁপলো না কেন হাত,
কেন এসেছো শিক্ষকের মাঝে তুলতে হাত। 
এই শিক্ষা দিয়েই এই জ্ঞান বিদ্যা দিয়ে, 
শিক্ষকেরা মানুষের মত মানুষ গড়ে তোলে
সৃষ্টিশীলতার বিকার চাই, 
অন্য শিক্ষার্থী খাতা দেখে, দেখে -
লেখায় করেছিল বারণ
শিক্ষকরা জ্ঞান-বিদ্যা দিয়ে 
প্রতিটি শিক্ষার্থী ভিতরে, 
বিদ্যার আলো দিয়ে কি করেছে অখণ্ডবোধ
করে দিয়েছে ঠাই চড়- থাপ্পড় 
ডিঙিয়ে যাবার সুযোগ কম, 
জ্ঞান চর্চা ভালো মানুষ হতে হলে 
শিক্ষক ছাড়া পাবে না এই জ্ঞান নিঃশ্বাসের দম।
এই সুন্দর পাঠশালা ধ্বংস করছে অপসংস্কৃতি 
দিনে দিনে শিক্ষার্থী তোমাদের -
বদলে যাচ্ছে কেন নিয়ম- কানুন নীতি 
তার শান্তি যাত্রার বাণী উচ্চারণ থাকলো কই 
আমাদের কি শিক্ষকরা এতদিনে, 
দিয়েছে শিক্ষকরা পাঠশালা এই জ্ঞান বিদ্যা,
এই কি রূপ এই কি চিত্র কি বলবো আর লজ্জা।

 


এ জাতীয় আরো খবর