ভালোবাসা প্রকাশে ভিষন
অনীহা তার....
পাছে কেউ দুর্বলতা ভেবে বসে!!
ভিতরে অবিরাম দহনেও
থাকে অটল, অবিচল....
চোখ দুটোয় জোর করে
জিইয়ে রাখে খরা....
সুন্দর মুখটায় সারাক্ষন
কৃত্রিম কাঠিন্যের ছল....
বোঝেনা সে,
কখনো কখনো ভালোবাসা
প্রকাশের বন্যারও দরকার হয়......
যে বন্যায় হৃদয় জমিতে
জমে পলির আদর ;
আর সেই পলিতে
নতুন করে করা যায়
ভালোবাসার চাষাবাদ....