বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

মোঃ মা রু ফ বি ল্লা হ

  • নিজস্ব চলন
  • ২০২৩-১০-১৮ ২৩:৪৬:৩৭

দৈবাৎ, ষোড়শী রূপে দেশ মাতা সাজে
কবুল বা সাত পাকে বন্ধন বাঁধে,
প্রকৃতির খেলা চলে তার নিজস্ব চলনে।

গ্রীষ্মের চৈতন্য রূপ কেড়ে নেয় সজীবতা
বর্ষায় বাঁধ ভেঙ্গে করে জরাজীর্ণ,
শরৎ ফিরিয়ে আনে প্রকৃতির কোমলতা।

হেমন্ত নিমন্ত্রণ করে, এসো হে নবান্ন
শীতে খাবে পিঠা পুলি,মিঠাই মন্ডা,খেজুর রস
বসন্ত নতুন সাজ নিয়ে আসে প্রকৃতিতে।


এ জাতীয় আরো খবর