বুধবার, জুলাই ১, ২০২৬

চৌগাছায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৪৯টি মন্ডপে সরকারী অনুদানের ডিও বিতরণ

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৩-১০-১৫ ২২:৫২:২৪

যশোরের চৌগাছা উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ৪৯টি মন্ডপে সরকারী অনুদান হিসাবে ত্রান কার্য(চাউল)এর ডিও বিতরণ করা হয়েছে। রবিবার (১৫অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা সরকারী অনুদান বিতারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপকর দাস রতন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভূমি সহকারী কমিশনারের গুঞ্জন বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, আনসার ও ভিডিবি অফিসের মোমতাজ পারভিন, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত, পাশাপোল পূজা উদযাপন পরিষদের সভাপতি মহাদেব রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক হালদার, সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ৪৯ টি দূর্গাপূজা মন্ডপ সরকারি অনুদান হিসেবে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চউলের ডিও বিতারণ করা হয়।

 


এ জাতীয় আরো খবর