শুক্রবার, মে ১, ২০২৬

কোম্পানীগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৩-১০-০৫ ০০:১৪:২৮

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়,উপজেলা প্রশাসনের
আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজো  নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায়
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,প্রাণিসম্পদ কর্মকর্তা তাসলীমা ফেরদৌসী,উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন,
থানা পুলিশের সাব ইন্সপেক্টর মো:  আক্তার হোসাইন,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিলন কুমার মজুমদার প্রমূখ।
সভায় উপজেলার ১৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশে পুজা অর্চনা সমাপ্ত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়।
এছাড়াও পূজার নিরাপত্তায় পূজা চলাকালীন সময়ে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা সহ পুলিশ এর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যগণ নিরাপত্তার কাজে নিয়োজিত রাখার আশ্বস্ত করেন উপজেলা প্রশাসন।

 


এ জাতীয় আরো খবর