মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সো হে লী ম ল্লি ক

  • তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস
  • ২০২৩-১০-০২ ২৩:৫৬:৫৯

অস্তিত্ব রক্ষার জন্য ক্ষেপনাস্ত্র অপ্রতুল
গোলা,বারুদ,আগ্নেয়াস্ত্র ধ্বংসের লীলাখেলা,
সর্বস্ব নিঃশেষের প্রবনতায় ঘূর্ণিপাকের বলয়
চক্রাকারে দু'পক্ষই কি দাবালনের শিকার নয়?
বিংশ শতাব্দী এসেও যদি মরনাস্ত্রই উত্তর হয়
মানবতার দাফনেই হোক তবে লাশের ক্রন্দন!
এই যুদ্ধ যুদ্ধ খেলা ক্ষমতার অপব্যবহার মাত্র
রক্তের ওজন মেপে হোলি খেলার জোগাড়, 
পৃথিবী রাজত্বের কর্তৃত্ব মৃত্যুর কালিতে নয়
কল্যানময় জাইগোটের সৃষ্টিতে রচিত,
সময় থাকতে বুঝদার হও
নইলে-
নিজের ফাঁদেই আটকে যাও!
 

 


এ জাতীয় আরো খবর