কোরআন হাদিস মত চলিতে পারি যেন নবীজি
সেই ক্ষমতা দেনগো আমাকে সৃষ্টিকর্তা
স্বপ্নযোগে পাই যেন আপনার দিদার নবীজি
কবরের যাতনা সইতে পারিব না আমি।
দয়া করিয়া দেন গো দিদার
আপনি থাকিয়েন শিয়রের পাশেতে
কবরের আজাব শান্তি হইব আপনার দিদারে
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবুল্লা।
কোরআন হাদিস মত পারি যেন চলিতে
পুলসিরাত মিজান তোরাইয়া নিয়েন আমারে
স্বপ্নেতে পাই যেন আপনার দিদার
গরিব-দুঃখীদের দান পারি যেন করিতে।
মা বাবা নাই এই ত্রিভুবনে
পার করিয়া নিয়েন পুলসিরাত মিজানে
পাই যেন দিদার স্বপ্নেতে আপনাকে
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবুল্লা।
স্বপ্নযোগে আসিয়া দিয়েন গো দেখা
জাহান্নামের আগুন যাইবে যে নিভিয়া
কোরআন হাদিস মত পারি যেন চলিতে
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবুল্লা।