যখন একাকীত্ব এসে হৃদয় মাঝে ভিঁড় করে,
সে যখন এসে নীরবে দাঁড়ায় পাশে
উচ্চকিত ঠাঁই পায় ভয়ঙ্কর কথা সাজায়,
বেদনার কোলাহল তখন উচ্চাসনে বসে হাসে!
নিষিদ্ধ রাতের দুর্বিসহ প্রভাত বেলা অভিষিক্ত,
সূর্যের আলো নিঃসরণের পরিবর্তে আঁধারি আলো স্থলাভিষিক্ত।
তখনও মেঘে ঢাকা শশাঙ্ক, বেদনায় বিভোর নীলাচল,
উজ্জ্বল আলোর আভা প্রভাতে নিশ্চিহ্ন,
ভোরের পাখিদের নেই জেগে উঠার প্রাণ চঞ্চলতা ।
প্রাণের আড়ষ্ঠতা জেগে উঠার ইচ্ছাটাকে দমিয়ে রাখে,
উজ্জীবিত হতে বাধার দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে,
অদৃশ্য ঢেউ এসে বুকের ভিতরে ঝাপড়ে পড়ে,
জাঁপটে ধরে চোখ বেঁধে দিয়ে বলে এখনো অন্ধকার ,,,,
নিদ্রার অবসান ঘটলেও আঁধারের অবসান হয়না।
ভোর এলেও আলো আসেনা।
বিবেক থাকলেও জেগে উঠেনা।
চোখ থাকলেও দৃষ্টিতে জ্যোতিহীন।
কর্ণ থাকলেও বধির, মুখ থাকলেও
মানুষের কথা বোঝেনা।
কে করে এমন কারসাজি?
কার এত ক্ষমতা?
যে একটি জীবনের আলোকিত হবার আশাকে
একেবারেই ধ্বংস করে দিয়ে ধূলিকণা সম করে দিতে থাকে?