সোমবার, জুলাই ২৭, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • হায়রে আমার উদাসী ফুল
  • ২০২৩-০৯-২৮ ১০:৫৮:৪০

ভালোবাসার ফুলগুলো হায় অকালে যায় ঝরে
ঝরা ফুলের কান্না দেখে তোমায় মনে পড়ে।।

এসেছিলে ফুলের কলি
গেলে আমার হৃদয় দলি
শুনলেনা কে এমন করে কেঁদেছে অঝোরে।।

কেন যে হয় ভালোবাসার এমন পরিণাম
তোমায় ভালোবেসে শুধুই পেলাম যে বদনাম।

হায়রে আমার উদাসী ফুল
করেছি কী এমনই ভুল
না হলে কী বিলিয়ে দিই হৃদয় অকাতরে।।


এ জাতীয় আরো খবর