বিয়ানা ঘুম তিকা উইঠাই আন্ধন চরাবার গেলাম।চাইলের কুলা তিকা চাইল মিয়া বড় নাইন্দ্যা পাইল্লায় ভাত আইন্ধ্যা, ভাত বারবার যাইয়া নাহইর পাই ন্যা। ম্যালাক্ষণ উইটকাইয়া নাহইর বাইর কইরা ভাত বাইরা ঢাহির মইধ্যে পাজার দিয়া থুইছি।
গোয়াইল ঘরে গেছি নাদা ফালাবার মুইধা উছা/পাইছা কুনোডাই পাই না।আরেক বাড়িত তিকা উছা আইনা নাদা ফালাবার যাইয়া দেহি উছা আর পাইছা নাদাকারীর বুগলেই।কাইল যে নিছিলাম আর আনবার মুনে আছিল না।যাইক,এক উছা নাদা আর এক পাইছা ক্যাদো দিয়া গাতা পুইরা কইরা এডা নারইল গাছ গারলাম।
মাইদানী খাইয়া ক্ষ্যাত দেকপার যাইয়া দেহি ক্ষ্যাতের মইধ্যা দিঘালি-পাতালি কুনাইচা পত দুইডা।একজুনেরে দেহি আমার সামনেই আঙ্গর ক্ষ্যাতের মইধ্যা আইট্যা যায়।আগে তো আমার শৈল কাপতাছে।খালি হৈছ করলাম,"তুঙ্গর ক্ষ্যাতের ঐন্দা কি আমরা কুনাইচ্যা দেই?" আর তো কতা নাই।ব্যাক্কালের ন্যাগলা দাত বাইরা গেলো গা।
বাড়িত আইয়্যা দেহি দহিন পারা নরজুল আলটে খারইয়া আমার ডাহে।কইলাম, আলটে খারইয়া কুদস বাইত যাবার পাস না।
কইলো, ভাই,ইসুম সুময় নাই।মাইজলা কাহার ফয়তার দাবাত দিবার আইছি।
যাবাইন কইল।
খাবার-দাবার কীভ্যায় কী করবি।
মেন্দা পাক করমু।বুন্দের মইধ্যে বভার দিমু।
নরজুল গেলেগা পরে তইরা জাল নিয়া গাঙে গেলাম।দুইডা হৈল আর কয়ডা টাহি পাইছি।গুসুল কইরা বাইত আইলে পুনাইর মায় কয় কুইরক্যা কেইন্দা আটে যাইন।
হৈছ করলাম, "কয়ডা কুইরক্যা?"
কইলো, তিনডা ডেহি আর চাইরডা মুরুগ।বরো মুরগিডা তিন আলি আণ্ডা দিয়া বাতে দিছিলাম। কয়ডা তুলাইছে আর কয়ডা কাইঞ্জা করছে।বাউ আণ্ডাই আছিল নাহি?"
আমি কইলাম, "অভার পায়।"
পুনাইর মায় কইলো," কুইরকা বেচা ট্যাহা ভাঙ্গুইন না জান।বেকটি ফিরাইয়া আনবাইন।উবাড়ির জয়গুনের মায় কয়ডা ট্যাহা পায়।পত্তিদিনই চাবার আহে।মুনে অয় যে ট্যাহা আমরা মাইরা খামু।এমন অতনজ্বালা কতা কয় শৈল্যের মইধ্যে হান্দাইয়া পরে।খালি ট্যাহা কয়ডা দিয়া নেই। পরে আমার কাছে চাবার আহিস।দেহিস, ট্যাহা কুইন্দা দেই?"