রবিবার, জুলাই ২৬, ২০২৬

শা মা না জ

  • আমি আব্রুহীন হই
  • ২০২৩-০৯-২৭ ২৩:০৬:১১

আমি আব্রুহীন হই 
ঐশী  যখন নিজ বেতনের টাকাটা নিজের ভাবতে পারে না

আমি আব্রুহীন হই 
মিতালীকে যখন ছেলে সন্তানের জন্য বার বার মা হতে হয়

আমি আব্রুহীন হই 
রুবী যখন অফিস শেষে একাই হেঁশেল ঠেলে, শীর্ণ হাতে মশারির কোনা গোঁজে

আমি আব্রুহীন হই 
শীলা বুবুর গা ঘেষে- অফিসের করিম সাহেব দাঁড়িয়ে শরিরের ঘ্রাণ টানে 

আমি আব্রুহীন হই 
অনুরীমার টিপ মুছে দেওয়ার জন্য মুফিজের দল মুখিয়ে থাকে

 আমি আব্রুহীন হই 
দীপুর একা ঘরে হাকিম অহেতুক কড়া নাড়ে

আমি আব্রুহীন হই 
লাকির ২৮ বছরের পুরানো স্বামীপ্রবর নীচুস্বরে সর্বসমক্ষে ধমকে উঠে

আমি আব্রুহীন হই 
আল্পনা ৩৮ বছরের পুরোনো পিতলের খন্তা মেজে গুছিয়ে গৃহহীন বাঁচে

আমি আব্রুহীন হই 
মীরার ভালবাসার জন যখন ছোট্ট ‘ক্ষমা করো’ বলে সরে

আমি আব্রুহীন হই 
সোমার শখের তাঁতের শাড়ি ছুঁয়ে দীর্ঘশ্বাস ছাড়ে
 


এ জাতীয় আরো খবর