সোমবার, জুলাই ২৭, ২০২৬

মো. দে লো য়া র হো সে ন

  • ছায়া
  • ২০২৩-০৯-২৭ ২৩:০১:২৯

গাছে গাছে ছায়া ঝোলানো 
আমার মা একখণ্ড মেঘ।
যেদিন খুব বৃষ্টি হয় আমার মা মোচার খোলার নৌকো
এনে বলেন-  যা কৈশোরে ফিরে যা!
কবি ও কৈশোর  খুব বেশি সময়ের ফের? 
মা বলতেন- সহজেই ফিরে যা অগ্নি ও জলের অভিধানে। 
গাছে ফুল ধরলেও ছায়া থাকে। 
আমার মা ফুল-ফল সরিয়ে পাতার আবডালে 
একখণ্ড গাঢ় মেঘ ঝুলিয়ে রেখেছেন 
ছায়ার কাঙাল যারা মায়ের মুখখানা মনে মনে আঁকো। 
 

 


এ জাতীয় আরো খবর