রবিবার, জুলাই ২৬, ২০২৬

আ মি না না জ নী ন ডা না

  • বিদ্রোহী মন
  • ২০২৩-০৯-২৭ ২২:৫১:০৮

স্বপ্ন খোঁজার উন্মাদনায় একাকার উদয়াস্ত।
নয়নতারা গলি ধরে,
ভীরু পায়ে হেঁটে চলা রোজ রাতে
রাতপাখি শিস দেয়।
অশ্বত্থের কোটরে খসখস শব্দে,
ছমছম করে ওঠে আপাদমস্তক।
ক্লান্ত চোখে আগুন জ্বলে।
আর ঈশ্বর, ঘুমের আরামে
বিদ্রোহী করে তোলে মনকে।

 


এ জাতীয় আরো খবর