প্রেমের দেখা পেয়েছি বলেই
ফাগুনের বেসুর বাঁজে,
ভোরকে চমকে দিয়ে ঐ সুর্যের লাল হাসিটা
বার বার কে যে মনে পড়ে।
মাটি ফাটা খড়খড়ে রোদে বাতাসের গাঁ জড়িয়ে
আমার কাছে এসেছো,
তোমার একটু ছোঁয়ায়
আমার শরীরটা নগ্ন রুপ।
স্বপ্নকে পিছনে ফেলে বিজলি চমকানোর মতো
এক দৌড়ে ধরেছি বসন্ত প্রেম,
লিখেছি শব্দ ছাড়া কবিতা
কোকিলার সুরে আমি উদ্মানায়।
ডিংগি নৌকা ভাসাওরে
ফাগুন ভোগাই গাংঙ্গের জলে,
স্নান করে আলতো ঠোঁটে
আজ বলবো ভালোবাসি ভালোবাসি।।