বুধবার, আগস্ট ১৯, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • নান্দনিক ছড়া
  • ২০২৩-০৯-২৪ ১০:২৪:১১

ইচ্ছে হলে কান কেটে তুই দিস রাজার
তোকে নিয়ে কাব্য হবে বিশ হাজার।
দেখবি সকল কাব্য হবে ছান্দসিক 
বলবে সবাই সৃষ্টিশীল ও নান্দনিক। 

কাব্য হবে প্রান্তরে এই ভোর বায়ে
মুখে মুখে স্লোগান হবে জোড় পায়ে।
থাকবে কত পশু-পাখি আর ময়াল
থাকলে দূরে কাব্য হবে ভার্চুয়াল।

লাল-সবুজের কাব্য হবে রাজপথে 
আসলে কাছে দেখতে পাবি কাজ ফতে।
চলবে তবু তোর আর আমার টক কথা
এ'সব শুনে বলবে এ' যে--- হক কথা।


এ জাতীয় আরো খবর