সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

শা মা আ র জু

  • মুনিয়া
  • ২০২৩-০৯-২৪ ০০:০৮:৫০

ধরে নিলাম ওর নাম মুনিয়া।ক্লাসের সবার অভিযোগ ওর বিরুদ্ধে। ও বড় মেয়েদের মতো নোংরা বিষয় নিয়ে কথা বলে।ওর মাকে খবর পাঠালাম আসতে।কথা বলে যা জানা গেল তা এইরকম। টিনএজ বয়সের ফুফুর সাথে গল্প করে সারাক্ষণ। পড়তে বসে তাও ফুফুর সাথেই। ঘরে থাকে না দাদির ঘরেই সারাক্ষণ থাকে।মায়ের কথার কোনো মূল্য নেই মুনিয়ার কাছে ।উল্টো মাকে বলে তুমি বলার কে? দাদি আর ফুফু ফোনে ওার বাবার কান ভারি করে।ওর বাবাও মুনিয়ার মাকেই শাসায়। নরমে গরমে মেয়েটাকে বুঝালাম। ওর মাকে ফোন নাম্বার দিয়ে বললাম ও যদি আপনার সাথে খারাপ আচরণ করে আমাকে ফোন দিবেন।ওরা চলে গেলে ভাবনার মধ্যে পড়ে গেলাম।না জানি ও কখন কার খাবার হয়ে যায়!
যে সংসারে সন্তানের মাকে সন্তানদের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় সেই সংসারের সন্তান মাকে মানবে না এটাইতো স্বাভাবিক। 
আামাদের সমাজের পুরুষদের এই বিষয়ে সচেতনতা কবে হবে কিংবা আদৌ হবে কিনা জানি না।


এ জাতীয় আরো খবর