বুধবার, জুন ২৪, ২০২৬

বসুরহাট একাডেমির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার খাজা তানভীর রুবেল

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৩-০৯-২৩ ২৩:৩৬:৪৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একাডেমির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন  বিশিষ্ট রাজনীতিবিদ ও তরুণ আইনজীবী ব্যারিষ্টার খাজা তানভীর আহমেদ রুবেল।
গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ প্রতিষ্ঠানের কার্যকরী কমিটির সর্ব সম্মতি সিদ্ধান্ত অনুযায়ী ব্যারিষ্টার রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন বিএসসির অসুস্থতা ও ব্যক্তিগত কারণে এ পদ থেকে পদত্যাগ করেন।
ব্যারিষ্টার খাজা তানভীর আহমেদ রুবেল বসুরহাট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম খাজা আবুল খায়ের মিয়ার একমাত্র পুত্র।
আবুল খায়ের মিয়া দীর্ঘ ২১ বছর এ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন এবং এ প্রতিষ্ঠানকে ৯ শতাংশ জমি দান করেন।খাজা আবুল খায়ের ও কার্যকরী কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় বসুরহাট একাডেমি বৃহত্তর নোয়াখালীর একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

 


এ জাতীয় আরো খবর