শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

ফটিকছড়িতে আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

  • হাসান মেহেদী:
  • ২০২৩-০৯-২৩ ২৩:৩১:৪৭

'যুক্তিতে মুক্তি' প্রতিপাদ্য নিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) ফটিকছড়িতে উদ্বোধন হয়েছে আন্ত:স্কুল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা। সকাল সাড়ে দশটায় হাসনাবাদ মদিনাতুল আরব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি  ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ফারুকী। প্রতিযোগিতার আয়োজন করে  মানবিক উত্তর ফটিকছড়ি। উদ্বোধনী বিতর্কে মডারেটর ছিলেন লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের প্রভাষক মো. মেহেদী হাসান। বিচারক ছিলেন নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক টি এম নাজিম উদ্দীন, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক   মোহাম্মদ হাসান। সময় নিয়ন্ত্রক ছিলেন  নাসির উদ্দীন। উদ্বোধনী বিতর্কে  মদিনাতুল আরব উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও হাসনাবাদ আহসানুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা দল রানার্স আপ হয়। 
শিক্ষক মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও হাসনাবাদ মদিনাতুল আরব উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি  কাজী সেলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মদিনাতুল আরব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, হাসনাবাদ দাখিল মাদ্রাসার সহ সুপার  মাওলানা মো. আবু তাহের,  ইউপি সদস্য মনোয়ারা বেগম, ডাক্তার এমদাদুল ইসলাম, মাওলানা বদিউল আলম, ব্যাংকার আবু তাহের, ছাত্রনেতা ইব্রাহিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মানবিক উত্তর ফটিকছড়ির সভাপতি শামসুদ্দিন হাসান।

 


এ জাতীয় আরো খবর