রাজনীতিটায় ইতি বলে
কিছুই নেইরে ভাই,
দশের লাঠি একের বোঝা
খানিক পরেই ছাঁই।
মিত্র কখন শত্রু হবে
গোপন কথা ফাঁস,
শিয়াল - শিয়াল পীরিত করে
বাঘেও খায় ঘাস!
পেশিশক্তি কালোটাকায়
জিততে হবেই ভোট,
আদর্শটা শিকেয় তুলে
সাদা - কালোয় জোট।
রাজনীতি ও সমাজনীতি
ভ্রষ্ট এখন ভাই -
সরকারের ওই মওকা লোটার
গদিখানা চাই।।