এভাবে যুগে যুগে বার বার ঠকেছে মানুষ
দিনের পর দিন, মাস-বছর দাদার আমল।
মানুষকে পাকা রাস্তা সেতুর স্বপ্ন দেখিয়ে টাকা
নিয়ে ভেগে গেছে ঠিকাদার বিদ্যুতের আশা দিয়ে
খাম্বা বসিয়ে চলে গেছে কুদ্দুছ বাটপার।
একইভাবে সস্তায় খাওয়াবে বলে ভোট নিয়ে
কথা রাখেনি কেউ, তবু পাবলিক ভোট এলে
কয়েক কাপ চা খেয়ে নেমে যায় ভোটপ্রার্থনায়।
বার বার ঠকেও হয় না হুশ, খোলে না বুদ্ধির
জট; মুলা ঝুলিয়ে স্বার্থগুলজার শেষে সটকে
পড়ে মতলববাজ আর আবাল মানুষ লাঙ্গল টেনে
টেনে আগুন ধরিয়ে বিড়িতে দেয় সুখটান।