২০ সেপ্টেম্বর, ২০২৩ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অনুষদের আয়োজনে ২০ সেপ্টেম্বর বুধবার বিকালে অডিটরিয়ামে ডীন’স তালিকায় অন্তর্ভূক্ত হওয়া অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সালাহ উদ্দীন ইউসুফ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ মোঃ মাসুদুল আহসান, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শেখ শরীফুল আলম, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোস্তফা জামান চৌধুরী ও ম্যাটেরিয়ালস্্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ ফয়সল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান। উল্লেখ্য, প্রতি সেশনের ২টি টার্মে ৩.৭৫ এর উপরে জিপিএ পাওয়া শিক্ষার্থীরা যাদের কোন বিষয়ে ‘এফ গ্রেড’ থাকে না তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্সের ১৮.২ ধারা অনুযায়ী ডীন’স তালিকায় অন্তর্ভূক্ত হয়। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্গত ৫টি বিভাগের ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের মোট ৯৫৩ জন শিক্ষার্থী এ তালিকায় অন্তর্ভূক্ত হয় এবং সার্টিফিকেট গ্রহণ করে।