শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

সরকারি প্রাথমিকের নতুন বছরের বই ট্রাক উল্টে পুকুরে

  • শিলা আক্তার
  • ২০২৩-০৯-২০ ১৮:৪৪:২৩
মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৪ সালের সরকারি প্রাথমিকের বই বোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে গেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার পোষ্টকামুরী শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। জানা গেছে, ২০২৪ সালের সরকারি প্রাথমিকের ১ লাখ ৪৭ হাজার বই দুটি ট্রাকে বুধবার সকালে মির্জাপুরে আসে। সকাল ৯টার দিকে বইগুলি শফি উদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত গুদামে রাখতে যাচ্ছিলো। ওই বিদ্যালয়ের কাছাকাছি গেলে রাস্তাা ভেঙে পাশের একটি পুকুরে উল্টে পড়ে এশটি ট্রাক। এতে ট্রাকটিতে থাকা ৭০ হাজারের বেশি বই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরফুদ্দিন ঘটনাস্থলে যান। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরফুদ্দিন বলেন, উল্টে যাওয়া ট্রাকটি দ্রুত সময়ের মধ্যে তোলার ব্যবস্থা করে বইগুলি রক্ষার চেষ্টা চলছে। যেহেতু বইগুলি ত্রিফল দিয়ে শক্ত করে বাধা আছে তাই ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক কম রয়েছে বলে দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনা কবলিত ট্রাকটি তুলে বইগুলি রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি বলেন।

এ জাতীয় আরো খবর