সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

হা মি দা আ ন জু মা ন

  • ইশারা
  • ২০২৩-০৯-১৭ ২৩:১৭:৪৮

ভর দুপুরের অশুভ ইশারায় নাকি শুভ নাশ হয়
সে কেমন ইশারা?
ক্যামনে করে নাশ?
চোখ আর রোখ এর পরে আরো কোন ইশারা আছে?

আচ্ছা এমন কি নেই যে 
ইশারায় কেবল উড়ে যাওয়া
ফানুশের বেশ
তারপর মিলিয়ে যাওয়া
শুভতেই আরম্ভ, শুভতেই শেষ।

অহংএর আকাঙ্খায়
হোক না হয় বিসর্জন
সমস্ত সকাল, বিকেল, রাত আর জোস্নার নীলাশা
অশুভ ভর দুপুরের সংবিধানই পণ।।
 


এ জাতীয় আরো খবর