সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

র ফি কু ল ই স লা ম

  • মুক্তির মসনদ
  • ২০২৩-০৯-১১ ২৩:১০:৪৪

শতমূলী বোধে রচিত হলো না ভিত
যে যার মতো নিজের গাইছে গীত। 
উজানের রাজনীতি বয়ে লবণাক্ত ঘ্রাণ
সুরাপাত্রে ডুবে সৌখিন মাতালের প্রাণ। 
নকশিকাঁথা জুড়ে হিংস্রো পাখির ঠোঁট
ঈগল ও শকুনেরা বাঁধে আমরণ জোট।
চাবুকের কারুকাজে কম্পিত হিমাচল 
ধিকধিক ধমণীর পথে রক্তিম চলাচল।
আকাশ ছুঁয়ে গেছে বাজারের বাটখারা 
ব্যবসায়ী জমিন আজ ফসলে উর্বরা। 
শাসন শোষণে কফির কাপে দেয় চুমুক
দম্ভীত পদভারে ভাঙে পিপীলিকার বুক। 
কতদূর কতযুগ কাঙ্ক্ষিত স্বপ্নের সনদ 
শতমূলী বোধে আমাদের মুক্তির মসনদ।

 


এ জাতীয় আরো খবর