সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

ফা তে মা ই রা জ

  • শূন্য আমি,
  • ২০২৩-০৯-১০ ০০:২২:০০

আমি ফিরে এসেও ঘুরে তাকাই 
কেন এমন করে ডাকো?
আমি যে চোখে তাকালেই, খুন হয়ে যাই
কেন হাতটা টেনে,বুকে ধরে রাখো?
আমি ওই ধুকপুকুনিতে অপরাধী হই
এতো প্রেম আর দিও নাকো!

এতো করে ফিরিয়ে দিলাম
তবু এসে দাঁড়াও আবার!
কী চাও হে,মুসাফির?
শূন্য আমি, কিছু নেই যে দেবার!


এ জাতীয় আরো খবর