মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

না জ মু ল হ ক না দি ম

  • রুখে দাঁড়াও
  • ২০২৩-০৯-০৮ ২৩:৩০:৪০

আবার উঠে দাঁড়াও 
শির-দাঁড়া সোজা করে
জাগাও সুপ্ত চেতনাকে 
থেকো না আর ঘরে।

হও তুমি প্রতিবাদী
বলিষ্ঠ হাতে করে দমন
করো না সহ্য আর নিপীড়ন 
জেগে উঠো করো পণ।

হুংকার দিয়ে বাজাও ডঙ্কা 
দূর করো ভীতু মনের শঙ্কা
মুখ বুজে থেকো না আর 
গর্জে উঠ সবে
পশু মত বেঁচে থেকে নয়
মানুষের মত বেঁচে থাকতে হবে।

আগ্নেয়গিরির লাভার মত 
জ্বালিয়ে দাও এই সমাজে 
আছে যত জঞ্জাল 
করতে হবে এই সমাজ, সংসার, জাতিকে
স্বচ্ছ কাঁচের মত প্রাঞ্জল। 

উঠে দাঁড়াও- রেখে মনোবল
রুখে দাঁড়াও- আমজনতার দল
ভুলে যাও কেন তোমরা 
জনতাই হলো শ্রেষ্ঠ বাহুবল। 


এ জাতীয় আরো খবর