মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আ ব্দু ল্লা হ আ ল মা মু ন রি ট ন

  • অসম্পূর্ণ
  • ২০২৩-০৯-০৮ ১১:২২:৫৬

তুমি চলে গেলে বিদায় হয় না সম্পূর্ণ 
থেকে যায় পাখির পালকের মতো স্মৃতি
থেকে যায় নদীর দু'ধারের মতো পলি।

তুমি চলে গেলেই বিদায় হয় না সবটুকু
বাতিল পোষাকের মতো কিছু অনুভূতি
তার সাথে পড়ে থাকে মলিন কিছু ছবি।

বিদায় সবার জন্য হয় না প্রিয়তমা -প্রিয়া
যে বাসা বাঁধে একবার স্বপ্নের চরাঞ্চলে
তার কখনো সবটুকু বিদায় নেই নদীর মতো।


এ জাতীয় আরো খবর