কুয়াশার চাদর সরিয়ে শরতের শিশির মাখা ভোরে আমি একলা দাঁড়িয়ে --
ওই যে দূরে গাছতলাটায় সেই মেয়েটি মালা গাঁথত বসে আপন মনে- কে জানে কার জন্যে?
আজও আছে সেই অজয় নদীর তীর--
সেই পূরানো গাছতলাটা -- শুধু শিউলি গুলো হারিয়ে গেছে -- ঝরে গেছে-- শিউলি আর পরে না ঝরে গাছতলাটায়--
মেয়েটিও আর মালা গাঁথেনা-- কে জানে সে কোথায় গেছে কালের স্রোতের কোন অজানায়--
জানিনা তার মালা গাঁথা কি শেষ হয়েছে না অসমাপ্ত হয়ে পরে আছে আজও কারুর প্রতীক্ষায়।
আসতে আসতে আলো ফুঠছে -- কুয়াশার চাদর সরিয়ে নতুন ভোর উকি মারছে--
কে যেন যাচ্ছে হেঁটে সামনের পথ দিয়ে--
তার উদাস আঁচল উড়ছে হাওয়ার দেশে--
গাছতলাটায় এসে থমকে দাঁড়ায় শেষে --
কি যেন সে খুঁজছে আপন মনে--
শুধালাম তাকে কাছে গিয়ে---
এই যে শুনছেন --?
চমকে তাকায় সে অচেনা ডাকে -
মনে হয় যেন বহু পরিচিত, চিনি আমি তাকে--
উদাস চোখ দুটি তুলে বলে শুধু -
এসেছিলাম খুঁজতে এক অসমাপ্ত উপেক্ষিত শিউলি ফুলের মালা---।।।