শনিবার, জুন ২৭, ২০২৬

লু সি আ ক্তা র

  • অপেক্ষা আজীবন
  • ২০২৩-০৯-০৬ ২২:৫১:৫১

বিশেষ কিছু স্পর্শের জন্য, 
আমরা অপেক্ষা করি আজীবন 
কিছু আলিঙ্গনের অপেক্ষা থাকে আমৃত্যু 
কিছু চুম্বনের জন্য আমাদের ওষ্ঠ তৃষ্ণার্ত থাকে যুগের পর যুগ 
আমরা চাই কিছু মানুষ, 
আমাদের আত্মাকে স্পর্শ করুক,
আমরা চাই, কারো আলিঙ্গনে আমাদের দুরারোগ্য ব্যাধি নিরাময় হোক। 
মুহূর্তে আনন্দে পরিনত হোক কঠিনতম শোক। 
কারো চুম্বনে তৃষ্ণার বারি পাক মুমূর্ষু চাতক মন 
কারো ভালোবাসায় আর্দ্র হোক শুষ্ক খরা জর্জরিত হৃদয় 
দুচোখ বেয়ে নেয়ে আসুক প্রবল বর্ষণ 
বুকের জমিন হোক উর্বর, পলিময়। 
আমরা এমন কিছু মানুষ এর জন্য অপেক্ষা করি আজীবন 
যে একবার ভালোবাসি বললে সার্থক হয় বেঁচে থাকা 
নইলে সমস্ত সফলতার পরেও ব্যর্থ এই মানবজনম ......


এ জাতীয় আরো খবর