সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৩-০৮-৩১ ২১:৩০:১৫

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী
ইউনিয়নের ২ নং ওয়ার্ডে  আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে২০২৪ খ্রিঃ এস.এস.সি পরীক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আছিয়া কারম্যান বালিকা উচ্চ
বিদ্যালয় প্রাঙ্গণে,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পরেশ মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শহীদ উল্যাহ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির শাহজাদা।
অনুষ্ঠানে বক্তব্য  রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সুবন্ধু মজুমদার,সহকারী শিক্ষক পলাশ চন্দ্র রায়,মোঃ ছানা উল্যাহ সহ প্রমুখ।

 


এ জাতীয় আরো খবর